রামলীলা ময়দানে ১০ লাখের জমায়েত! মোদী-শাহকে বার্তা দিতে প্রস্তুত ইন্ডিয়া জোট
বার্তা ডেস্কঃ
রাজধানীর ঐতিহাসিক রামলীলা ময়দানে আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের বিশাল মহা-সমাবেশ। বুধবার মাঠের সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখতে পরিদর্শনে যান বিরোধী শিবিরের শীর্ষ হেভিওয়েট নেতারা। সেখানে শিবসেনা (ইউবিটি) সাংসদ অরবিন্দ সাওয়ান্ত কেন্দ্রের সমালোচনা করে বলেন, বর্তমান সরকারের দমনপীড়ন ও স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে দেশের গণতন্ত্র রক্ষায় সব বিরোধী দলের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া উপায় নেই। কংগ্রেসসহ বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় দলের প্রধান নেতারা এক মঞ্চে দাঁড়িয়ে এই অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হবেন বলে তিনি নিশ্চিত করেন।
সমাবেশকে কেন্দ্র করে সিপিআই(এম) রাজ্যসভা সাংসদ জন ব্রিটাস দাবি করেন, এই মহা-সমাবেশে অন্তত ১০ লাখ মানুষের সমাগম ঘটবে, যা আন্দোলন করার মৌলিক অধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মর্যাদা ফেরানোর লড়াইয়ে মাইলফলক হয়ে থাকবে। অন্যদিকে সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি যন্তর মন্তরসহ শহরের বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়ে জনরোষ চেপে রাখার চেষ্টার তীব্র বিরোধিতা করেন। তিনি জানান, ১ নভেম্বরের এই ঐতিহাসিক সমাবেশ থেকেই দেশের সাধারণ মানুষ নরেন্দ্র মোদী ও অমিত শাহ সরকারের প্রতিবাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টার উপযুক্ত জবাব দেবে।