৬৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি, পেনশনভোগীদের পকেটে প্রতি মাসে ঢুকছে কত টাকা!

বার্তা ডেস্কঃ

কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীদের জন্য সুখবর নিয়ে এসেছে মহার্ঘ ভাতা বা ডিআর বৃদ্ধি। সম্প্রতি কেন্দ্র সরকারের পক্ষ থেকে মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়ানোর ঘোষণা করা হয়েছে, যার ফলে মোট ডিআর পৌঁছেছে ৬৩ শতাংশে। এই সিদ্ধান্তের ফলে দেশের প্রায় ৬৮ লক্ষ নিয়মিত ও পারিবারিক পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন। ওপিএস এবং ইউপিএস উভয় ব্যবস্থার পেনশনভোগীরাই এই বর্ধিত সুবিধার আওতায় আসবেন বলে জানানো হয়েছে।

নতুন এই হিসাব অনুযায়ী ১০ হাজার থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত মূল পেনশনে মাসিক বাড়তি টাকার পরিমাণ নির্ধারণ করা হয়েছে। ১০ হাজার টাকা পেনশনে ৩০০ টাকা, ২০ হাজার টাকায় ৬০০ টাকা, ৩০ হাজার টাকায় ৯০০ টাকা, ৪০ হাজার টাকায় ১ হাজার ২০০ টাকা এবং ৫০ হাজার টাকা পেনশনে দেড় হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত বৃদ্ধি পাবে। ওপিএস কাঠামোর ক্ষেত্রে কম্যুটেশনের ফলে মাসিক পেনশন কমে গেলেও ডিআর হিসাব করা হবে সম্পূর্ণ মূল পেনশনের ওপরই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *