রক্ত বাড়াতে জাদুকরি পাঁচ খাবার, আজই পাতে রাখুন!
বার্তা ডেস্কঃ
রক্তে হিমোগ্লোবিন কমে গেলে শরীর ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ে, যা দৈনন্দিন কাজকে ব্যাহত করে। লোহিত রক্তকণিকার ভেতরে থাকা আয়রন সমৃদ্ধ প্রোটিন শরীরের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে। এই ঘাটতি পূরণে চিকিৎসকরা দৈনন্দিন ডায়েটে পুষ্টিকর খাবার রাখার পরামর্শ দিয়ে থাকেন। শরীর সঠিক মাত্রায় আয়রন পেলে দ্রুত নতুন লোহিত রক্তকণিকা তৈরি হতে শুরু করে এবং রক্তাল্পতার সমস্যা দূর হয়।
নিয়মিত পাতে পালং শাক, ডাল, কুমড়োর বীজ, ডার্ক চকোলেট ও সূর্যমুখীর বীজ রাখলে হিমোগ্লোবিনের মাত্রা দ্রুত বৃদ্ধি পায়। পালং শাকে প্রচুর আয়রন থাকে যা শরীর সহজে গ্রহণ করে। বিভিন্ন ডালে আয়রনের পাশাপাশি ফোলিক অ্যাসিড থাকে, যা হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। এছাড়া কুমড়োর বীজ, পরিমিত ডার্ক চকোলেট এবং সূর্যমুখীর বীজ প্রয়োজনীয় পুষ্টি ও শক্তির জোগান দিয়ে সার্বিক স্বাস্থ্য ভালো রাখে।