মা উড়ালপুলে মর্মান্তিক দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে আহত দুই!

বার্তা ডেস্কঃ

শনিবার সকালে কলকাতার মা উড়ালপুলে ঘটা এক ভয়াবহ দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। তোপসিয়ার হিন্দু কবরস্থানের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালো রঙের গাড়ি ডিভাইডার টপকে উল্টো দিকের লেনে ঢুকে পড়ে এবং অন্য একটি গাড়িতে সজোরে মুখোমুখি ধাক্কা মারে। আকস্মিক এই সংঘর্ষের জেরে দুই চালক ও যাত্রীদের মধ্যে দু’জন গুরুতর জখম হন। ঘটনার আকস্মিকতায় উড়ালপুলের ওই অংশে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়, যা পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তোপসিয়া থানার পুলিশ বাহিনী এবং আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এর মধ্যে গুরুতর আহত এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্য জনকে অপর একটি হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী কর্মকর্তারা। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে বাজেটোপ্ত করে তোপসিয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *