আইডিবিআই ব্যাঙ্ক বিক্রি নিয়ে তোলপাড়, অর্থমন্ত্রীর নিশানায় কি কংগ্রেস?

বার্তা ডেস্কঃ

কেন্দ্রীয় মন্ত্রিসভার আইডিবিআই ব্যাঙ্ক পুনর্গঠন ও বিলগ্নীকরণ প্রস্তাবে অনুমোদনের পর থেকেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। কানাডার সংস্থা ফেয়ারফ্যাক্সের কাছে ব্যাঙ্ক বিক্রির কেন্দ্রের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে রাহুল গান্ধী প্রশ্ন তোলেন, লাভের মুখ দেখা ব্যাঙ্ক বিক্রির প্রয়োজন কী? এর জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ দাবি করেছেন, কংগ্রেস জমানার অপশাসনের ফলেই আইডিবিআই ব্যাঙ্ক চরম দুর্দশার মুখে পড়েছিল। তাঁর অভিযোগ, অতীতে কংগ্রেস এই ব্যাঙ্কটিকে ব্যক্তিগত কাজে ব্যবহার করত এবং ইচ্ছামতো ঋণ দিয়ে ব্যাঙ্ককে সংকটে ফেলেছিল।

নরেন্দ্র মোদি সরকারের আমলেই এই আর্থিক প্রতিষ্ঠান ঘুরে দাঁড়িয়েছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী। এদিকে, আইডিবিআই ব্যাঙ্কের ৬০.৭২ শতাংশ ইক্যুয়িটি বিক্রির এই সিদ্ধান্তের প্রতিবাদে সোচ্চার হয়েছে ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলির যৌথ মঞ্চ। বেসরকারিকরণ প্রক্রিয়া স্থগিত রাখার দাবিতে আগামী ২ ও ৩ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট ও অনশনের ডাক দিয়েছে তারা, এবং রাহুল গান্ধী এই কর্মী আন্দোলনকে সমর্থন জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *