দিল্লির মেগা সমাবেশে উত্তাল জনস্রোত, নজরদারিতে ২০০ এআই ক্যামেরা!

বার্তা ডেস্কঃ

‘ভোটচুরি’র অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণের দাবিতে ১ নভেম্বর দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে বিশাল প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বিরোধী ‘ইন্ডি’ জোট। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আয়োজিত এই মেগা কর্মসূচিতে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী ও অখিলেশ যাদবসহ শীর্ষ বিরোধী নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এছাড়া রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ আনুমানিক ১০ থেকে ১২ লক্ষ মানুষের বিশাল জমায়েতের সম্ভাবনা তৈরি হয়েছে।

সমাবেশ ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রামলীলা ময়দান ও সংলগ্ন এলাকাকে কার্যত দুর্গে পরিণত করেছে দিল্লি পুলিশ। নিরাপত্তা সুনিশ্চিত করতে ১৪টি জোনে ভাগ করে ২০০টি এআই চালিত বিশেষ ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। এছাড়া রাজঘাট, দিল্লি গেট, আইটিও এবং মিন্টো রোডসহ মধ্য দিল্লির গুরুত্বপূর্ণ রুটগুলিতে ব্যাপক যানজট এড়াতে ট্রাফিক ডাইভারশন এবং অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েনের নির্দেশ জারি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *