মোদীর মুখে ‘দিমাগি নকশাল’—আসলে কী বোঝাতে চাইলেন তিনি?
November 1, 2026
বার্তা ডেস্কঃ 
নকশালবাদ শেষ হয়েছে। তবে ‘দিমাগি নকশাল’দের বিপদ এখনও কাটেনি। দেশকে তাঁদের থেকে সবসময় সতর্ক থাকতে হবে। আজ, শনিবার গুজরাতের একতা নগরের প্যারেড গ্রাউন্ডে জাতীয় একতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিরোধীদেরও তীব্র আক্রমণ করেন তিনি।