সাতকোশিয়া ভ্রমণে রোমাঞ্চকর এক অভিজ্ঞতা!
November 1, 2026
বার্তা ডেস্কঃ 
ওড়িশার অল্পচেনা ঘনসবুজ পাহাড়ি গর্জের মধ্য দিয়ে সাত ক্রোশ পথ পাড়ি দিয়ে এসেছে। তাই এই জায়গার নাম সাতকোশিয়া। ৮০০ বর্গকিমির ওড়িশার দ্বিতীয় বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প। নদীর পাড়ে পৌঁছতেই চোখে পড়বে নানান রঙের বিলাসী তাঁবু। টিকড়পাড়া নেচার ক্যাম্প। সামনে মহানদী। নদীতে কুমির, ঘড়িয়াল ও কচ্ছপ ভর্তি। আশেপাশে হাতি, লেপার্ড, বাঘের আনাগোনা। ভুবনেশ্বর থেকে ১২০ কিমি দূরে এটি।