তৃণমূল কর্মীর আত্মহত্যার চেষ্টা, শোরগোল এলাকায়!
November 1, 2026
বার্তা ডেস্কঃ
বর্ধমানে দেওয়ানদিঘিতে এক তৃণমূল কর্মীর আত্মহত্যার চেষ্টা ঘিরে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, স্থানীয় এক বিজেপি নেতার তরফে লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল। তাই আত্মহত্যার চেষ্টা করেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ওই কর্মী কুড়মুন গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি বর্ধমান মেডিক্যালে চিকিৎসাধীন। গত ৪ মে থেকে তিনি বাড়ি ছাড়া। যদিও বিজেপি নেতা শান্তরূপ দে জানান, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।