বিরোধী শিবিরে বড় ভাঙন! নতুন ছক কষছে কালীঘাট
November 1, 2026
বার্তা ডেস্কঃ
রাজ্যের বিরোধী শিবিরে রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে। ঋত-পন্থী একাধিক বিধায়ক সুর নরম করতে শুরু করায় এবার পাল্টা ঘুঁটি সাজাচ্ছে মমতা তৃণমূল। কারা পুনরায় দলে ফিরবেন আর কাদের সঙ্গে দূরত্ব বজায় রাখা হবে, তা নিয়ে এখন থেকেই অঙ্ক কষে তালিকা প্রস্তুত করতে শুরু করেছে কালীঘাট।
ইতিমধ্যেই কালীঘাট শিবিরে ফিরে এসেছেন কাশেম সিদ্দিকী, তৌসিফউর রহমান এবং আব্দুল মাতিনের মতো নেতারা। অন্যদিকে, হামিদুল রহমান, কাজল শেখ, মিনহাজুল আফরিন আজাদের মতো আরও বেশ কয়েকজন বিধায়কও ধীরে ধীরে নিজেদের রাজনৈতিক সুর বদলাচ্ছেন বলে জল্পনা। পরিবর্তিত এই পরিস্থিতিতে দলবদলু বা বিক্ষুব্ধ নেতাদের গতিবিধির দিকে কড়া নজর রেখে পরবর্তী রাজনৈতিক কৌশল নির্ধারণ করছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।