কলকাতায় দুর্গাপুজোর ভিড়ে কড়া নজরদারি, কী ঘটছে জানুন!

বার্তা ডেস্কঃ

দুর্গাপুজোতে কলকাতায় আইনভঙ্গকারীদের বিরুদ্ধে ধরপাকড় অব্যাহত। দ্বিতীয় সপ্তমীতেও বিভিন্ন জায়গায় আইন অমান্যের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৬১ জনকে। বেপরোয়া মোটরবাইক এবং গাড়ি চালিয়ে ট্র্যাফিক আইন লঙ্ঘনের অভিযোগে মোট ৮৩৩টি মামলা করেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। লালবাজার জানিয়েছে, দ্বিতীয় সপ্তমী অর্থাৎ রবিবার রাতে বিনা হেলমেটে মোটরবাইক চালানোর অভিযোগে ২৬৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *