জার্মানির রাজপথে তরুণদের ভয়াবহ তাণ্ডব, পুড়ছে দোকানপাট!

বার্তা ডেস্কঃ

এবার জেন জি বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ল জার্মানিতে, যেখানে উন্নত শিক্ষা ব্যবস্থা, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বাধ্যতামূলক সামরিক বাহিনীতে যোগ দেওয়ার বিরোধিতায় রাজপথে নেমেছেন হাজার হাজার তরুণ-তরুণী। তবে ক্ষোভের সেই আন্দোলন শেষ পর্যন্ত দাঙ্গার রূপ নেয় এবং ফ্রাঙ্কফুর্টসহ একাধিক শহরে শুরু হয় ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ জলকামান ও পেপার স্প্রে ব্যবহার করলে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তীব্র খণ্ডযুদ্ধ বেঁধে যায়।

জার্মান সরকারের সূত্রের খবর, প্রাথমিকভাবে প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণ হলেও পরে চরমপন্থী গোষ্ঠীগুলি ভিড়ে প্রবেশ করে পরিস্থিতি অশান্ত করে তোলে। অন্যদিকে বিক্ষোভকারীদের দাবি, দেশের শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য সরকারি পরিষেবা উন্নত করতে হবে এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে তারা হিমশিম খাচ্ছেন। বর্তমানে জার্মানির বিভিন্ন শহরে নিরাপত্তা ব্যবস্থা চরম কড়াকড়ি করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *