রাহুলের পাশে মমতা, ‘ইন্ডি’ জোটের সমীকরণে বড় চমক!

বার্তা ডেস্কঃ

‘ভোটচুরি’র অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দিল্লির রামলীলা ময়দানে রবিবারের মেগা সমাবেশ ঘিরে তুঙ্গে উঠেছে জাতীয় রাজনীতির পারদ। এই কর্মসূচিতে যোগ দিতে দিল্লির রাজপথে রওনা হওয়া একটি হুডখোলা গাড়ির আসন বিন্যাস নজর কেড়েছে রাজনৈতিক মহলে। চালকের পাশের আসনে বসা রাহুল গান্ধীকে কেন্দ্র করে বিরোধীদের মূল কেন্দ্রবিন্দু হতে দেখা গেলেও, ফারুক আবদুল্লাহ্, ডি রাজা ও অখিলেশ যাদবের পেছনের সারিতে দেখা গেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমনকি শেষ সারিতে অবস্থান করছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই চিত্র প্রকাশ করে যে জাতীয় বিরোধী পরিসরে ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন এসেছে। ছাত্র আন্দোলন থেকে একক লড়াইয়ে অভ্যস্ত মমতা, যিনি একসময় ‘ইন্ডি’ জোটের নেতৃত্ব দিতেন, তাঁর পিছনের সারিতে অবস্থান জোটের অভ্যন্তরীণ পরিবর্তনেরই ইঙ্গিত দেয়। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও পরিস্থিতির পর রাহুল-সোনিয়ার সাথে ঘনঘন বৈঠক এবং জাতীয় পর্যায়ে কংগ্রেসের ওপর এই নির্ভরতা বিরোধী রাজনীতিতে মমতার পরিবর্তিত অবস্থানের এক স্পষ্ট বার্তা দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *