ফের ব্রাত্য মহম্মদ শামি! কী বলছে টিম ম্যানেজমেন্ট?
November 1, 2026
বার্তা ডেস্কঃ
নানান মহল থেকে প্রশ্ন ওঠা সত্ত্বেও আসন্ন নিউজিল্যান্ড সফরেও ভারতের ODI ও টেস্ট দলে জায়গা হল না মহম্মদ শামির। যাকে খারাপ খবর হিসেবেই দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ চলতি রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেও ফের একবার নিজের জাত চিনিয়েছেন বাংলার ফাস্ট বোলার। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ৫০ ওভারের বিশ্বকাপে শামির অভিজ্ঞতা ভারতের কাজে আসতে পারে বলে মনে করা হচ্ছে। তার আগে ফের তাঁকে ব্রাত্য করা নিয়ে প্রশ্ন উঠছে।