শান্তির বার্তার পরেই ইরানকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের, প্রকাশ্যে ‘টার্গেট লিস্ট’!

বার্তা ডেস্কঃ

দীর্ঘ সংঘাতের পর শান্তির বার্তা দিলেও ফের ইরানকে কঠোর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেছেন, তেহরানের পারমাণবিক পরিকাঠামোর বাকি অংশটুকু মাত্র দশ মিনিটের মধ্যে ধ্বংস করে দেওয়া সম্ভব। একইসঙ্গে আমেরিকার নতুন ‘টার্গেট লিস্ট’ প্রকাশ্যে এনেছেন তিনি, যার শীর্ষে রয়েছে ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনেইয়ের নাম। বিশেষ করে ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ পারমাণবিক ঘাঁটিতে সম্ভাব্য হামলার ইঙ্গিত দিলেও নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে, মধ্যস্থতাকারী কাতারের মাধ্যমে আমেরিকার পক্ষ থেকে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাইয়ের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। মার্কিন প্রশাসনের পাঠানো এই চিঠিতে তেহরানকে সরাসরি দ্বিপাক্ষিক বৈঠকে বসার প্রস্তাব দেওয়া হয়েছে, যার মূল আলোচ্য বিষয় হবে ইরানের পারমাণবিক কর্মসূচি। আগামী ৩ নভেম্বর আমেরিকার মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে ট্রাম্পের নরম সুরের পর এই আকস্মিক হুঁশিয়ারি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *