মহার্ঘ ভাতার মারপ্যাঁচ, বঞ্চনার অঙ্ক জানলে চমকে উঠবেন!

বার্তা ডেস্কঃ

কেন্দ্রীয় সরকারি কর্মীরা যখন ৪৯৭ শতাংশ হারে মহার্ঘভাতা (ডিএ) পাচ্ছেন, তখন পশ্চিমবঙ্গের চতুর্থ বেতন কমিশন বা ‘রোপা ১৯৯৮’-এর আওতাভুক্ত প্রবীণ কর্মী ও পেনশনভোগীরা ২০১৯ সাল থেকে মাত্র ২১৩ শতাংশ ডিএ পেয়ে আসছেন। রোপা ২০০৯ ও ২০১৯-এর কর্মচারীদের ডিএ বৃদ্ধির কথা বলা হলেও, রোপা ৯৮-এর ক্ষেত্রে রাজ্য সরকার পর্ষদের বিজ্ঞপ্তিতে নীরব রয়েছে বলে অভিযোগ। এর ফলে ৭০ থেকে ৮০ বছর বয়সি অবসরপ্রাপ্ত শিক্ষক ও অশিক্ষক কর্মীরা শেষ বয়সে এসে চরম আর্থিক অনিশ্চয়তা ও বঞ্চনার শিকার হচ্ছেন।

দীর্ঘদিনের এই বেতন বৈষম্য নিয়ে কর্মচারী ও অবসরপ্রাপ্ত মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কর্মচারী সংগঠনের একাংশের দাবি, রাজনৈতিক পটপরিবর্তন ঘটলেও এই প্রবীণ অংশের ভাগ্য বদলায়নি। কেন্দ্রের নিয়ম অনুযায়ী পুরনো পে-কমিশনের কর্মীরাও নিয়মিত ডিএ পেলেও, রাজ্যের উদাসীনতায় এই ব্যবধান প্রায় আকাশছোঁয়া হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে প্রবীণদের এই বঞ্চনার অবসান ঘটিয়ে কেন্দ্রের সমতুল্য ডিএ চালুর জোরালো দাবি তুলেছেন ক্ষুব্ধ পেনশনভোগীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *