অন্নপূর্ণার টাকা না পেয়ে রাস্তায় নামলেন ক্ষুব্ধ মানুষ!
November 1, 2026
বার্তা ডেস্কঃ
অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করার পরেও টাকা না পাওয়ার অভিযোগ। আর সেই অভিযোগকে কেন্দ্র করে এবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন মহিলারা। শতাধিক মহিলা রাস্তায় নেমে পড়ায় পরিস্থিতি কার্যত উত্তপ্ত হয়ে ওঠে। তাঁদের বক্তব্য – ‘একই প্রকল্পে কেউ টাকা পাচ্ছেন, আবার কেউ পাচ্ছেন না। দিলে সবাইকে দিতে হবে। না দিলে কাউকে নয়।’