স্ত্রীকে খুন করে আত্মঘাতী বৃদ্ধ! রহস্যে মোড়া প্রবীণ দম্পতির মৃত্যু।
November 2, 2026
বার্তা ডেস্কঃ
রবিবার সকালে কলকাতার পঞ্চসায়র থানা এলাকার একটি বাড়ি থেকে এক প্রবীণ দম্পতির রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের ভিতর থেকে দুজনের নিথর দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, স্ত্রীকে হত্যা করার পর নিজে আত্মঘাতী হয়েছেন বৃদ্ধ স্বামী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই প্রবীণ দম্পতি দীর্ঘদিন ধরে নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পঞ্চসায়র থানার পুলিশ। অসুস্থতাজনিত মানসিক অবসাদ থেকেই এই চরম পদক্ষেপ কি না, সুইসাইড নোট ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।