বিদেশের মাটিতে অঝোরে কাঁদলেন সোনু নিগম, হঠাৎ কী এমন ঘটল গায়কের?

বার্তা ডেস্কঃ

একঝলক ডেস্ক:

বর্তমানে আমেরিকা ও কানাডায় ওয়ার্ল্ড ট্যুর করছেন বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম। সব ঠিকঠাক চললেও ডালাসে শোয়ের আগেই ঘটে চরম বিপত্তি। বিদেশে গিয়ে বাইরের ভারতীয় খাবার খেয়ে মারাত্মক পেটের সমস্যা ও অ্যাসিড রিফ্লাক্সে আক্রান্ত হন তিনি। যন্ত্রণা এতটাই বাড়ে যে গায়কের কণ্ঠস্বর পুরোপুরি বুজে যায় এবং সারা রাত ব্যথায় ঘুমোতেও পারেননি। মুঠোমুঠো ওষুধ খেয়ে কোনো রকমে নিজেকে সামলে শোয়ের জায়গায় পৌঁছন তিনি। উল্লেখ্য, চলতি ২০২৬ সালের শুরুতেও তিনি পিনচড নার্ভ বা স্নায়ুর চাপে ভুগে এমআরআই, সিটি স্ক্যান ও অত্যন্ত যন্ত্রণাদায়ক ফিজিওথেরাপি করিয়েছিলেন, যা তাঁর কণ্ঠস্বরেও প্রভাব ফেলেছিল।

অসুস্থ শরীর ও বন্ধ গলা নিয়ে স্টেজে উঠলেও দর্শকদের বিন্দুমাত্র বুঝতে না দিয়ে পেশাদারিত্বের সঙ্গে পারফর্ম করেন জাতীয় পুরস্কারজয়ী এই শিল্পী। কিন্তু শো শেষ হতেই আর আবেগ ধরে রাখতে পারেননি, সোজা ড্রেসিংরুমে গিয়ে যন্ত্রণায় অঝোরে কেঁদে ফেলেন। দীর্ঘ ক্যারিয়ারে পাঁচ হাজারের বেশি জনপ্রিয় গান উপহার দেওয়া এই শিল্পীর এমন করুণ অবস্থা ও অসহায়তা দেখে তাঁর কোটি কোটি অনুরাগী গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং প্রিয় গায়কের দ্রুত আরোগ্য কামনা করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *