‘মমতামুক্ত বাংলা’র পর এবার ‘রাহুলমুক্ত দিল্লি’! তুঙ্গে রাজনৈতিক তরজা
বার্তা ডেস্কঃ
সোমবার কলকাতার ধর্মতলায় আয়োজিত বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচি ঘিরে রাজপথে উপচে পড়ল জনস্রোত। কলেজ স্ট্রিট থেকে শুরু হয়ে বিশাল মিছিল শেষ হয় ধর্মতলার জনসভায়। উক্ত মেগা র্যালির মঞ্চ থেকে বিরোধী ‘ইন্ডি’ জোটকে কড়া ভাষায় আক্রমণ জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। বাংলায় পরিবর্তন আসার পর এবার নতুন বার্তা দিয়ে তিনি হুঙ্কার দেন—‘বাংলা মমতামুক্ত হয়েছে, এবার দিল্লিকেও সম্পূর্ণ রাহুলমুক্ত করতে হবে’।
একই মঞ্চ থেকে সোচ্চার হয়ে বিরোধীদের তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। বিতর্কিত ‘এসআইআর’ (SIR) প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজনৈতিক বার্তা স্পষ্ট করে বলেন, ‘এসআইআর’-এর মূল অর্থই হলো “অনুপ্রবেশকারী ভাগাও”। মেগা এই ব়্যালিতে প্রায় ২৫ হাজার মানুষের উপস্থিতি ঘটেছিল দাবি করে তিনি জানান, দুর্নীতি ও পরিবারবাদ টিকিয়ে রাখতেই সমস্ত বিরোধীরা এখন একত্রিত হয়েছে। একইসাথে কলকাতার রাজপথ থেকে আরশোলা ও দেশবিরোধী ‘টুকরে টুকরে গ্যাং’ উৎখাতেরও জোরালো ডাক দেন তিনি।