বিদ্যুৎ সংযোগের নামে বড় ফাঁদ, এসিবি-র জালে ঘুষখোর আধিকারিক!

বার্তা ডেস্কঃ

উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে নতুন বিদ্যুৎ সংযোগ ও ট্রান্সফর্মার বসানোর নামে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়লেন রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের এক আধিকারিক। মঙ্গলবার পশ্চিমবঙ্গ পুলিশের দুর্নীতি দমন শাখা (এসিবি)-র জালে ওই আধিকারিক আটক হন। এলাকার এক বাসিন্দা এসিবি-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন যে, একটি নতুন বিদ্যুৎ সংযোগের জন্য ৩১৫ কেভিএর ট্রান্সফর্মার বসানোর কাজ সম্পন্ন করার নাম করে ওই আধিকারিক অবৈধভাবে টাকা দাবি করছেন।

অভিযোগ পাওয়ার পর পরিকল্পনা করে ফাঁদ পাতে দুর্নীতি দমন শাখা। মঙ্গলবার নির্দিষ্ট সময়ে অভিযোগকারী ঘুষের অর্থ ওই আধিকারিকের হাতে তুলে দেওয়ার ঠিক সেই মুহূর্তে এসিবি-র আধিকারিকেরা তাঁকে ধরে ফেলেন এবং নিয়ম মেনে পুরো টাকা উদ্ধার করেন। প্রাথমিক তদন্তের পর ধৃতের বিরুদ্ধে ১৯৮৮ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের উপযুক্ত ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার নেপথ্যে অন্য কোনো চক্র বা আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বর্তমানে জোরকদমে তদন্ত চালাচ্ছে এসিবি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *