মন্ত্রী বনাম মন্ত্রী, ৩৬ ঘণ্টা অচল পেট্রাপোল!

বার্তা ডেস্কঃ

উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে শ্রমিক সংগঠনের দখলদারি এবং কাজের ভাগাভাগি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনিয়ার গোষ্ঠীর দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। এর জেরে গত ৩৬ ঘণ্টা ধরে আন্তর্জাতিক সীমান্তে পণ্য পরিবহণের কাজ প্রায় অচল হয়ে পড়েছে, যার ফলে ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যে সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে। পরিবর্তনের পর এই সীমান্ত এলাকায় শ্রমিক সংগঠনের নেতৃত্ব ও আধিপত্য বজায় রাখা নিয়ে শাসকদলের অন্দরের টানাপোড়েন এখন প্রকাশ্য রূপ নিয়েছে।

পরিস্থিতি সামাল দিতে ‘উপরমহল’ থেকে নির্দেশ এলেও বিএমএস-এর অন্দরে বিভাজন এবং দুই মন্ত্রীর পৃথক কাজের অনুপাত নির্ধারণের নির্দেশ নিয়ে শুরু হয়েছে তীব্র অসন্তোষ। এক পক্ষের দাবি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাজের ভাগ করার কোনো এক্তিয়ার নেই, অন্য পক্ষের অভিযোগ বহিরাগত ও দলবদলু নেতৃত্বরাই বিশৃঙ্খলা তৈরি করছেন। প্রায় এক হাজার শ্রমিকের কর্মসংস্থান সংকটে পড়ায় এবং শ্রমিক পরিবারগুলির রাজপথের বিক্ষোভে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, লোডিং-আনলোডিং প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হলেও সমস্যা সমাধানে এখনও কোনো স্থায়ী সুরাহা মেলেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *