শক্তিগড়ের হোটেলের বিতর্কিত পোস্ট, সমাজমাধ্যমে তোলপাড়!

বার্তা ডেস্কঃ

পূর্ব বর্ধমানের শক্তিগড় বাইপাস সংলগ্ন ১১৯ নম্বর জাতীয় সড়কের এক হোটেলের বিজ্ঞাপনকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছে। সমাজমাধ্যমে ‘কাপল ফ্রেন্ডলি’ এসি ও নন-এসি ঘরের প্রচার চালিয়ে যুগলদের আকর্ষিত করার চেষ্টা করেছে উক্ত হোটেল কর্তৃপক্ষ। কিন্তু বিজ্ঞাপনের ভাষা এবং প্রচারের ধরন নিয়ে নেটিজেনদের একাংশ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এটি স্থানীয় সংস্কৃতির পরিপন্থী এবং সস্তা মানসিকতার পরিচয় বলে দাবি করছেন তাঁরা।

অন্যদিকে, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আইনগত বাধা না থাকলেও এমন বিজ্ঞাপনী উপস্থাপনা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। হোটেলটি আদৌ প্রয়োজনীয় প্রশাসনিক নিয়ম ও লাইসেন্স মেনে ব্যবসা পরিচালনা করছে কি না, তা খতিয়ে দেখতে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করা হয়েছে। এই বিষয়ে কর্তৃপক্ষের প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলেও তাঁদের সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *