আমেরিকার মধ্যবর্তী নির্বাচন, ডেমোক্র্যাটদের ঝড়ে কি বড় সংকটে ট্রাম্প?
বার্তা ডেস্কঃ
ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অর্ধেক সময় পেরোতেই আমেরিকার মধ্যবর্তী নির্বাচন নিয়ে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক উত্তেজনা। মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে যাবে, তা নির্ধারণ করতে ২৩ কোটিরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। বর্তমান ট্রেন্ড অনুযায়ী হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সেনেটে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকা ট্রাম্পের জন্য বড় ধাক্কা হতে পারে।
এই নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করছে মার্কিন প্রেসিডেন্টের আইন প্রণয়ন ক্ষমতা এবং নীতি নির্ধারণের ভবিষ্যৎ। ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একাধিক তদন্ত শুরু হতে পারে এবং তাঁর বিরুদ্ধে তৃতীয়বার ইমপিচমেন্টের সম্ভাবনাও তৈরি হতে পারে। একই সঙ্গে বিচারক ও উচ্চপদস্থ আধিকারিক নিয়োগের ক্ষেত্রেও বড় ধরনের আইনি ও রাজনৈতিক বাধার মুখে পড়তে পারেন মার্কিন প্রেসিডেন্ট।