নিঝুম রাতে ঘুঙুরের শব্দ ও মদের ফোয়ারা, ফাঁস হলো সাবেক মন্ত্রীর বিলাসবহুল বাগানবাড়ির গোপন তথ্য!

বার্তা ডেস্কঃ

ইউনেস্কোর নাম ও লোগো বেআইনিভাবে ব্যবহার করে দুর্গাপুজোর পাস বিক্রির নামে কোটি কোটি টাকা জালিয়াতির অভিযোগে বর্তমানে পুলিশি হেফাজতে পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী তথা তৃণমূল নেতা ইন্দ্রনীল সেন। তদন্তের গতি বাড়তেই প্রকাশ্যে আসছে তাঁর অঢেল সম্পত্তি ও জীবনযাপনের নানা বিস্ফোরক তথ্য। হুগলির সিঙ্গুর থানা এলাকার বাগডাঙা ছিনামোর গ্রাম পঞ্চায়েতে অবস্থিত ইন্দ্রনীলের সুবিশাল বাগানবাড়ি ‘মোহর’। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রভাব খাটিয়ে জমি দখল এবং নিকাশি বন্ধ করে সরকারি টাকায় এই বিলাসবহুল প্রাসাদ গড়ে তোলা হয়েছিল।

গ্রামবাসীদের দাবি অনুযায়ী, এই বাগানবাড়িতে বসত আধুনিক জমিদারির আসর। রাত ১২টার পর একের পর এক বিলাসবহুল গাড়ি ঢুকত এবং সেখানে গভীর রাত পর্যন্ত চলত মদ্যপান ও আমোদপ্রমোদ। মাঝরাতে ঘুঙুরের শব্দ আর নাচ-গানের আসর মেতে উঠত পুরো প্রাঙ্গণ। এসব ঘটনার কারণে স্থানীয়রা তাঁকে ‘দ্বিতীয় শাহজাহান’ বলেও আখ্যা দিতেন। দুর্গাপুজো প্রিভিউ শোয়ের টিকিট বিক্রি করে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার অনিয়মের এই তদন্তে নেমে ইডি ও স্থানীয় সূত্রের উঠে আসা তথ্য এখন রাজ্য রাজনীতিতে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *