তৃণমূলের অফিসে কোটি টাকা, জেরা অভিষেকের পিএ-কে!
বার্তা ডেস্কঃ
দক্ষিণ ২৪ পরগনার সরিষায় একটি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মজুমদার জানিয়েছেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিতকে দীর্ঘক্ষণ জেরা করার পরেই এই বিপুল পরিমাণ টাকার সন্ধান মিলেছিল। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ এই আকস্মিক তল্লাশি চালায়।
পুলিশ সূত্রে জানা গেছে, শালবনি জমি দুর্নীতি মামলা ও আশুতি থানা এলাকার মাটি চুরির মামলার জেরে বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন সুমিত। তাঁকে জেরা করে প্রাপ্ত সূত্র ধরে এই দলীয় কার্যালয় থেকে অর্থ উদ্ধারের পর, অফিসটির প্রকৃত মালিকানা এবং এর সঙ্গে আশুতি মামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। এদিকে তৃণমূলের দাবি, এই কার্যালয়টি আগে ইজারা নেওয়া হলেও পরবর্তীতে তা ফেরত দেওয়া হয়েছিল।