অগ্নিবীরদের জন্য বড় সুখবর, ৬ বছরের চাকরির সাথে মিলবে স্থায়ী হওয়ার সুযোগ!

বার্তা ডেস্কঃ

দেশের প্রতিরক্ষাব্যবস্থা জোরদার এবং সামরিক শক্তি বাড়াতে এক ঐতিহাসিক বড় সিদ্ধান্ত ঘোষণা করেছেন চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল এনএস রাজা সুব্রমণি। পরিবর্তিত আধুনিক যুদ্ধের পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনে অগ্নিবীরদের চাকরির মেয়াদ ৪ বছর থেকে বাড়িয়ে ৬ বছর করা হয়েছে। ২০২২ সালে নিয়োগপ্রাপ্ত যে ৭৫ শতাংশ অগ্নিবীরের মেয়াদ চলতি বছরে শেষ হওয়ার কথা ছিল, এই সিদ্ধান্তের ফলে তাঁরা অতিরিক্ত দু’বছর কাজ করার সুযোগ পাবেন। সেনার তিন বাহিনীর সুপারিশক্রমেই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন এই সিদ্ধান্তের ফলে বর্ধিত সময়সীমায় অগ্নিবীরদের বেতনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। অতিরিক্ত মেয়াদের প্রথম বছরে প্রতি মাসে ৪৩,৫০০ টাকা এবং দ্বিতীয় বছরে ৪৭,০০০ টাকা করে পাবেন তাঁরা। মোট ৬ বছরের মেয়াদ সম্পন্ন হওয়ার পর অভিজ্ঞতার ভিত্তিতে তাঁদের সামনে ভারতীয় সেনাবাহিনীতে স্থায়ীভাবে যোগদানের সুযোগও উন্মুক্ত থাকবে। জওয়ানদের প্রযুক্তিগত দক্ষতা ও সেনার যুবশক্তি বাড়াতে প্রতিরক্ষামন্ত্রকের নেওয়া এই সিদ্ধান্তকে দেশের ডিফেন্স স্টাফ ও অগ্নিবীরদের জন্য এক মাইলফলক হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *