ট্রাম্পের জয় নিয়ে দীপকের বিস্ফোরক মন্তব্য, জ্ঞানেশ কুমার থাকলে কি এমন হতো!

বার্তা ডেস্কঃ

আমেরিকার সাম্প্রতিক মিড টার্ম নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি বড়সড় ধাক্কা খেয়েছে। মার্কিন কংগ্রেসের দুই কক্ষই ডেমোক্র্যাটদের দখলে চলে যাওয়ায় বিশ্বজুড়ে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এই আবহে ভারতের নির্বাচনী ব্যবস্থা ও দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র কটাক্ষ করেছেন সিজেপির (ককরোচ জনতা পার্টি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি পোস্ট শেয়ার করে তিনি উপহাসের সুরেই লেখেন, জ্ঞানেশ কুমার থাকলে মার্কিন নির্বাচনে ট্রাম্পের সঙ্গে এমন পরাজয়ের ঘটনা কিছুতেই হতে দিতেন না।

উল্লেখযোগ্যভাবে, দেশে ভোট চুরির অভিযোগ তুলে বিরোধী দলগুলো যখন সরব, ঠিক তখনই এসআইআর ইস্যুতে দেশের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছেন অভিজিৎ দীপকে। অন্যদিকে, মুখ্য নির্বাচনী আধিকারিক ও নির্বাচন কমিশনারদের আজীবন আইনি রক্ষাকবচ প্রদানকারী ২০২৩ সালের নির্বাচন সংক্রান্ত আইনের ১৬ নম্বর ধারাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আবেদনকারী অরুণ কুমার আগারওয়াল প্রশ্ন তুলেছেন, অতীতে এ ধরনের সুরক্ষা ছাড়া সুষ্ঠু ভোট হলে এখন এর প্রয়োজন কেন? এই প্রেক্ষিতে প্রধান বিচারপতির বেঞ্চ কেন্দ্রীয় সরকারের কাছে জবাব তলব করে নোটিস পাঠিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *