রক্ষীদের তাড়া খেয়ে কাঁদলেন চালক, তারপর মিঠুন যা করলেন তা দেখে শিউরে উঠবেন!

বার্তা ডেস্কঃ

 

মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করার স্বপ্নপূরণ, ড্রাইভারের জন্য আবেগী পোস্ট পরিচালক সুমন ঘোষের

নিজস্ব প্রতিবেদন: নিজের দীর্ঘদিনের গাড়িচালকের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করলেন পরিচালক সুমন ঘোষ। বাংলা ও হিন্দি সিনেমার কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে তার চালক শওকতের সাক্ষাতের একটি মুহূর্ত ফ্রেমবন্দি করে পরিচালক তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন, যা এখন নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।

ঘটনার সূত্রপাত ২০২৩ সালে, পরিচালক সুমন ঘোষের ‘কাবুলিওয়ালা’ ছবির শুটিং চলাকালীন। শুটিংয়ের ব্যস্ততার মাঝে হঠাৎ একদিন নিজের গাড়িচালক শওকতকে খুঁজে পাচ্ছিলেন না পরিচালক। দীর্ঘ প্রতীক্ষার পর শওকতকে বেশ হতাশ অবস্থায় ফিরে আসতে দেখেন তিনি। খোঁজ নিয়ে জানা যায়, শুটিং সেটে মিঠুন চক্রবর্তীকে একঝলক দেখার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে মেকআপ ভ্যানের সামনে গিয়েছিলেন শওকত। কিন্তু কড়া নিরাপত্তার কারণে পুলিশ ও রক্ষীদের ধমক খেয়ে তাঁকে ফিরে আসতে হয়। নিজের প্রিয় তারকাকে কাছ থেকে দেখতে না পারার আক্ষেপ তিনি সেই মুহূর্তে পরিচালককে জানিয়েছিলেন।

পরিচালক সুমন ঘোষ বিষয়টি মনে রেখেছিলেন। ‘কাবুলিওয়ালা’ ছবির শুটিং শেষ হওয়ার প্রায় ছয় মাস পর, যখন কলকাতায় ডাবিংয়ের জন্য মিঠুন চক্রবর্তী স্টুডিওতে আসেন, তখন পরিচালক সুযোগ বুঝে শওকতকে সেখানে ডেকে পাঠান। পরম স্নেহে তিনি শওকতের সঙ্গে মহাতারকা মিঠুন চক্রবর্তীর পরিচয় করিয়ে দেন এবং দুজনের একটি ছবি তুলে দেন।

এই মুহূর্তটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে পরিচালক সুমন ঘোষ লিখেছেন, “শওকত শুধু আমার গাড়িচালক নয়, তার চেয়েও অনেক কিছু। মিঠুনদা তার জীবনের একমাত্র হিরো। সেদিন ভিড়ের কারণে একঝলক দেখেই তাকে বকা খেয়ে ফিরে আসতে হয়েছিল। আমি কথাটি মনে রেখেছিলাম। অবশেষে ডাবিংয়ের সময় ওকে ভেতরে ডেকে এই ছবিটি তুলে দিই। ওর আজীবনের সবচেয়ে বড় ইচ্ছেটা অবশেষে পূরণ হলো।”

পরিচালকের এই মানবিক উদ্যোগ এবং একজন সাধারণ মানুষের আবেগ অনুধাবন করার বিষয়টিকে নেটিজেনরা সাধুবাদ জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ছবিটি এখন অনেকেরই হৃদয় ছুঁয়ে গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *