ইউনেস্কোর ভুয়ো চুক্তি থেকে কোটি টাকার লেনদেন, ইন্দ্রনীলকে নিয়ে নড়েচড়ে বসল লালবাজার!
বার্তা ডেস্কঃ
প্রাক্তন মন্ত্রীর কন্যার হাজিরা এড়ালেন, জেরায় ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রীর বয়ানে অমিল
কলকাতা: দুর্নীতির মামলায় লালবাজারে তলব করা হলেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দিলেন না প্রাক্তন মন্ত্রীর কন্যা। লালবাজার সূত্রে খবর, তাঁকে আগামীকাল দুপুর ২টোর সময় পুনরায় তলব করা হয়েছে এবং তিনি হাজিরা দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন।
তদন্তের স্বার্থে লালবাজারের ৯ সদস্যের বিশেষ তদন্তকারী দল (এসআইটি) ইতিমধ্যে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রীকে মুখোমুখি বসিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে। তদন্তকারী সূত্রে খবর, এই মুখোমুখি জেরা চলাকালীন দু’জনের বক্তব্যে মারাত্মক অসঙ্গতি ধরা পড়েছে। কোন বয়ানটি সঠিক আর কোনটি বিভ্রান্তিকর, তা খতিয়ে দেখতে তথ্য-প্রমাণ যাচাই করছেন গোয়েন্দারা।
উল্লেখ্য, এই দুর্নীতি মামলার শিকড় কতদূর বিস্তৃত, তা জানতে ইতিমধ্যেই ইন্দ্রনীল সেনের স্ত্রী-সহ সংস্থার ৮-৯ জন উচ্চপদস্থ কর্মকর্তা ও ঘনিষ্ঠ ব্যক্তিকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
তদন্তকারীদের মূল লক্ষ্য ট্যুরিজম ডিপার্টমেন্টের গোপন নথি, একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত কোটি টাকার সন্দেহজনক আর্থিক লেনদেন এবং ইউনেস্কো (UNESCO)-র নাম ব্যবহার করে কথিত বেআইনি চুক্তির মাধ্যমে টাকা তোলার ঘটনা। এই বিষয়গুলোকে কেন্দ্র করেই এসআইটি তাদের তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে।