কালীপুজোয় শব্দবাজি রুখতে পথে নামছে সবুজ মঞ্চ, কড়া নজরদারিতে শহর!

বার্তা ডেস্কঃ

 

শব্দবাজির ঊর্ধ্বসীমা ৯০ ডেসিবেল করার দাবি ‘সবুজ মঞ্চ’-এর

নিজস্ব প্রতিবেদক: শব্দবাজির ঊর্ধ্বসীমা পুনরায় ৯০ ডেসিবেল করার দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠন ‘সবুজ মঞ্চ’। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে যে, বাজারে বিক্রির আগে যেন সমস্ত ‘সবুজ বাজি’ যথাযথভাবে পরীক্ষা করে দেখা হয়।

আগামী ৬ নভেম্বর বিভিন্ন এলাকায় শব্দবাজির কুফল সম্পর্কে সচেতনতামূলক প্রচার চালাবে সংগঠনটি। এছাড়া, প্রতিবারের মতো এবছরও কালীপুজোর রাতে নজরদারির জন্য কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নিয়েছে সবুজ মঞ্চ।

সংগঠন সূত্রে জানানো হয়েছে, কালীপুজোর দিন সন্ধ্যা ৬টা থেকে ৯ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত এই কন্ট্রোল রুম চালু থাকবে। কলকাতা এবং রাজ্যের বিভিন্ন জেলায় সংগঠনের প্রতিনিধিরা শব্দবাজি সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের ওপর নজর রাখবেন। সাধারণ মানুষ যে কোনো অভিযোগ জানানোর জন্য ৯২৩০৫৬৮৯০২ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *