মোদী-গড়ে তৃণমূলের কাকলি! বারাণসীর মঞ্চে অনন্য মেলবন্ধন, তুঙ্গে জল্পনা!

বার্তা ডেস্কঃ

 

বারাণসীতে অনুষ্ঠিত হতে চলেছে তিন দিনের ‘সংস্কৃতি সংসদ’, আমন্ত্রিত কলকাতার সাংসদ

বারাণসী: আগামী ৩ থেকে ৫ নভেম্বর বারাণসীর রুদ্রাক্ষ আন্তর্জাতিক সহযোগ ও কনভেনশন সেন্টারে আয়োজিত হতে চলেছে তিন দিনব্যাপী জাতীয় মহাসম্মেলন ‘সংস্কৃতি সংসদ’। ঐতিহ্যবাহী সংগঠন ‘গঙ্গা মহাসভা’ এবং বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই ষষ্ঠ সংস্করণটি দেশের সাংস্কৃতিক প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

বুধবার নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে এই মর্যাদাপূর্ণ সম্মেলনে আমন্ত্রিত হওয়ার খবর নিশ্চিত করেছেন কলকাতার এক সাংসদ। এই জাতীয় মঞ্চে অংশগ্রহণের সুযোগ পেয়ে তিনি নিজের আনন্দ ও সম্মানের বিষয়টিও ব্যক্ত করেছেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো ভারতীয় ঐতিহ্য, সনাতন সংস্কৃতি এবং সামাজিক মূল্যবোধের সঙ্গে আধুনিক প্রজন্মের যোগসূত্র স্থাপন করা। প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে তরুণদের শেকড়ের সঙ্গে পরিচিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিন দিনব্যাপী এই মহাকুমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শীর্ষস্থানীয় সাধু-সন্ত ও ধর্মগুরুরা উপস্থিত থাকছেন। এছাড়া সম্মেলনে অংশ নিচ্ছেন প্রখ্যাত বৈজ্ঞানিক, শিক্ষাবিদ, সমাজবিজ্ঞানী, বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ এবং যুব প্রতিনিধিরা।

রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে বারাণসীর মতো একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে আয়োজিত এই সর্বভারতীয় মঞ্চে জনপ্রতিনিধি, সাধু-সন্ত ও বুদ্ধিজীবীদের এই সমাগম সাংস্কৃতিক ও সামাজিক মহলে বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *