ডায়মন্ড হারবারে টাকার পাহাড়! মমতাকে নিশানা শুভেন্দুর
বার্তা ডেস্কঃ
ডায়মন্ড হারবারে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের রাজস্বের কোটি কোটি টাকা চুরির গুরুতর অভিযোগ তুলে তিনি দাবি করেন, সরকারি কোষাগারে টাকা না গিয়ে তা শাসক দলের কার্যালয়ে পৌঁছেছে। উদ্ধৃত টাকার পরিমাণকে ‘নস্যি’ উল্লেখ করে শুভেন্দুর বক্তব্য, আমফানের ত্রাণের টাকা, তোলাবাজি ও নিয়োগ দুর্নীতির মাধ্যমে সংগৃহীত বিপুল অর্থ বিভিন্ন রিয়েল এস্টেট কো ম্পা নি ও বেনামি জমিতে খাটিয়ে বিদেশে পাচার করা হয়েছে।
পরিসংখ্যান তুলে ধরে তিনি দাবি করেন, অতিরিক্ত রাজস্ব আদায় হওয়া সত্ত্বেও বিপুল অর্থ লোপাট হয়েছে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারের আস্থাভাজন কালেকশন বাহিনীর মাধ্যমে সেই টাকা সরাণ হয়েছে। ফলতার বিতর্কিত জমি দখলমুক্ত করে গরিব মানুষকে ফিরিয়ে দেওয়ার উদ্যোগের কথাও জানান তিনি। একইসঙ্গে, পুলিশ ইতিমধ্যেই সমস্ত তথ্য ও নথি প্রমাণ সংগ্রহ করেছে উল্লেখ করে বিরোধী দলনেতা জানান, উপযুক্ত সময়ে এই আর্থিক অনিয়ম ও চুরির সঙ্গে যুক্ত সমস্ত অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।