শীতের মাঝেই ফের বৃষ্টির ভ্রুকুটি, জেনে নিন আপনার জেলার আপডেট!
বার্তা ডেস্কঃ
নিম্নচাপ সরতেই ধীরে ধীরে বদলাতে শুরু করেছে রাজ্যের আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কালীপুজো পর্যন্ত বৃষ্টির বিশেষ কোনো সম্ভাবনা নেই এবং এই কদিন রাতের তাপমাত্রা কমে পুরো রাজ্যেই হালকা শিরশিরানি ভাব ও ঠান্ডার আমেজ বজায় থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা আগামী দিনে আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী রবিবার পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং শনিবারের মধ্যে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত হ্রাস পেতে পারে।
তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হচ্ছে না বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। কালীপুজোর পরদিন থেকেই ফের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে প্রভাব বেশি থাকতে পারে। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭০ থেকে ৯৫ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে।