প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ঘুষের অভিযোগ, আত্মহত্যার ঘটনায় তোলপাড়!

বার্তা ডেস্কঃ

 

প্রাক্তন পূর্ত সচিবের বিরুদ্ধে ২ কোটি টাকা ঘুষের অভিযোগ: তদন্তে ভিজিল্যান্স ব্যুরো

নিজস্ব প্রতিবেদক, তিরুবনন্তপুরম: কেরালার প্রাক্তন পূর্ত সচিব জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ২ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে তদন্ত শুরু করতে চলেছে রাজ্যের ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন ব্যুরো (ভিএসিবি)। মুখ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট মহলের সঙ্গে দীর্ঘ আলোচনা এবং আইনি পরামর্শের পর এই তদন্তের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন দেওয়া হয়েছে।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দুটি পৃথক অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে সজ্জন কুমার নামে এক ব্যক্তির অভিযোগ, জ্ঞানেশ কুমার যখন পূর্ত সচিব ছিলেন, তখন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় পরিচালিত ‘প্রধান কেন্দ্রীয় সড়ক’ প্রকল্পের বিল মেটানোর বিনিময়ে ২ কোটি টাকা ঘুষ দাবি করেছিলেন। এই প্রকল্পে ‘পাটি-বেল’ (PATI-BEL) নামে একটি মালয়েশীয় ও কেরালা যৌথ সংস্থার কাজ করার কথা ছিল। অভিযোগ, ঘুষ না দেওয়ায় ওই সংস্থার কোটি কোটি টাকার বিল আটকে রাখা হয়।

এই দুর্নীতির অভিযোগের সঙ্গে জড়িয়ে পড়েছে এক বিদেশি কর্মকর্তার আত্মহত্যার ঘটনাও। পাটি-বেল কনসোর্টিয়ামের তৎকালীন প্রকল্প কর্মকর্তা লি সি বিন সে সময় আত্মহত্যা করেন। মৃতের পরিবারের দাবি, সরকারি বকেয়া বিল না মেটানোয় কো ম্পা নিটি তীব্র আর্থিক সংকটে পড়েছিল। লি সি বিন তাঁর সুইসাইড নোটে তৎকালীন পূর্ত সচিব জ্ঞানেশ কুমারের নাম উল্লেখ করে গিয়েছিলেন বলে অভিযোগ।

দুর্নীতি প্রতিরোধ আইনের ১৭এ ধারা অনুযায়ী, কোনো উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে হলে সরকারের পূর্বানুমোদনের প্রয়োজন হয়। সেই নিয়ম মেনেই ভিজিল্যান্স বিভাগ আইনি মতামত গ্রহণ করে সরকারের কাছে অনুমোদনের আবেদন জানায়। রাজ্য সরকারের চূড়ান্ত সম্মতির পর এবার ভিএসিবি এই মামলার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করতে চলেছে।

অভিযোগপত্রে উল্লিখিত নথি ও তথ্য খতিয়ে দেখে তদন্তকারীরা কাজ শুরু করেছেন। প্রশাসনিক মহলের মতে, উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে এই তদন্ত কেরালায় বড় ধরনের রাজনৈতিক ও প্রশাসনিক আলোড়ন সৃষ্টি করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *