রাজ্যে নতুন শিল্পনীতি, কর্মসংস্থানের বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী!

বার্তা ডেস্কঃ

 

রাজ্যের নতুন শিল্পনীতি ঘোষণা আজ, রূপরেখা তুলে ধরবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

দ্য ওয়াল ব্যুরো: ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ তৈরি ও বিনিয়োগ আকর্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি সরকার। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার রাজ্যের নতুন শিল্পনীতি ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন শিল্পনীতি আগামী দিনে রাজ্যের শিল্পায়নের মূল ভিত্তি হিসেবে কাজ করবে। ভারী শিল্পের বিস্তার, নতুন বিনিয়োগের পথ প্রশস্ত করা এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই নীতিতে কী কী বিশেষ সুবিধা বা রূপরেখা থাকছে, তা নিয়ে আজ বিস্তারিত ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী।

রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যের শিল্প পরিকাঠামোকে ঢেলে সাজাতে এবং শিল্পদ্যোগীদের আস্থা অর্জনে এই নীতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। বৃহস্পতিবারের এই ঘোষণার দিকেই এখন তাকিয়ে রয়েছে রাজ্যের শিল্পমহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *