দিওয়ালির আগেই সরকারি কর্মীদের পকেটে বড় স্বস্তি, মিলবে ৪ মাসের বকেয়া টাকা!

বার্তা ডেস্কঃ

পাঞ্জাব ও গুজরাট—দুই রাজ্য সরকার তাদের সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য দিওয়ালির আগেই ৩ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করেছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ৩ শতাংশ ডিএ বাড়ানোর কথা জানিয়েছেন, যা ১ নভেম্বর ২০২৬ থেকে কার্যকর হবে এবং ৫০ শতাংশ থেকে বেড়ে ৫৩ শতাংশে পৌঁছাবে। এর ফলে প্রায় ৮ লাখ মানুষ উপকৃত হবেন এবং ডিসেম্বর মাসের বেতন ও পেনশনের সঙ্গেই এই বাড়তি টাকা হাতে পাবেন। এর আগে ২৩ সেপ্টেম্বর পাঞ্জাব সরকার ৮ শতাংশ ডিএ বাড়িয়েছিল, ফলে মাত্র দুই মাসে মোট ১১ শতাংশ ডিএ বাড়ল রাজ্যটিতে।

অন্যদিকে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের নেতৃত্বাধীন গুজরাট সরকারও কর্মী ও পেনশনভোগীদের জন্য ডিএ ৩ শতাংশ (৬০% থেকে বেড়ে ৬৩%) বাড়ানোর অনুমোদন দিয়েছে। এটি ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হওয়ায়, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসের বকেয়া টাকা নভেম্বর মাসের বেতনের সঙ্গেই দেওয়া হবে। এই সিদ্ধান্তের ফলে গুজরাটের প্রায় ৯.৬৯ লাখ কর্মী ও পেনশনভোগী সুবিধা পাবেন এবং রাজ্য সরকারের বছরে অতিরিক্ত ১,৫৬৯ কোটি টাকা ব্যয় হবে। এর আগে গত ২৮ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রিসভাও ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর করে তাদের কর্মী ও পেনশনভোগীদের ডিএ ৩ শতাংশ বাড়িয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *