ধর্মতলায় সাড়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার, পাচারের ছক ভেস্তে দিয়ে গ্রেফতার ৩!

বার্তা ডেস্কঃ

 

কলকাতায় ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার মুর্শিদাবাদের তিন বাসিন্দা

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: ওড়িশা থেকে বিপুল পরিমাণ গাঁজা পাচারের অভিযোগে মুর্শিদাবাদের তিন বাসিন্দাকে হাতেনাতে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের নারকোটিক সেল। ধৃতদের কাছ থেকে মোট ১৪.৫৫৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার ময়দান থানা এলাকায় অভিযান চালায় গোয়েন্দারা। ধর্মতলা বাসস্ট্যান্ড সংলগ্ন পিডব্লিউডি সাইট অফিসের (সাউথ ডিভিশন) কাছ থেকে তিন সন্দেহভাজনকে আটক করা হয়। ধৃতদের পরিচয় শনাক্ত হয়েছে— আব্দুল হক ওরফে বাবু (৪৮), অঞ্জু শেখ (৩২) এবং আতাবুর শেখ। এদের মধ্যে আব্দুল ও অঞ্জুর বাড়ি ইসলামপুর থানার কেশবপুর এলাকায় এবং আতাবুরের বাড়ি রানিতলা থানার নন্দীগ্রাম গ্রামে।

আইন মেনে সাক্ষী ও গেজেটেড অফিসারের উপস্থিতিতে ভিডিওগ্রাফি করে ওই মাদক বাজেয়াপ্ত করা হয়। নারকোটিক সেলের সাব-ইনস্পেক্টর প্রশান্তকুমার রায়ের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ময়দান থানায় এনডিপিএস আইনের ২০(বি)(২)(বি) এবং ২৯ ধারায় মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওড়িশার কালাহান্ডি জেলার নর্লা থেকে এই মাদক সংগ্রহ করা হয়েছিল। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার খুচরো মাদক কারবারিদের কাছে তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল ধৃতদের। বৃহস্পতিবার তাদের আদালতে পেশ করা হয়েছে। এই পাচার চক্রের নেপথ্যে আরও কারা জড়িত এবং এর সঙ্গে আর কোনো বড় চক্র যুক্ত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *