বাজির ধোঁয়ায় বিষাক্ত ফুসফুস, উৎসবের মরশুমে শ্বাসকষ্ট থেকে বাঁচবেন যেভাবে!

বার্তা ডেস্কঃ

আলোর উৎসবে চারপাশ ঝলমলে হয়ে উঠলেও দীপাবলির আতশবাজির ধোঁয়া, যানবাহনের নির্গমন ও অন্যান্য দূষণে বাতাসে মেশে বিপজ্জনক সূক্ষ্ম কণা ও ক্ষতিকর রাসায়নিক। এই দূষিত বাতাস শ্বাসের সঙ্গে ফুসফুসের গভীরে পৌঁছে শ্বাসনালিতে প্রদাহ, কাশি এবং তীব্র শ্বাসকষ্টের সৃষ্টি করে। বিশেষ করে হাঁজল বা সিওপিডি রোগীরা, শিশু এবং প্রবীণরা এই বায়ুদূষণের কারণে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে পড়েন, যা থেকে ফুসফুসের কার্যক্ষমতাও হ্রাস পেতে পারে।

এই মারাত্মক দূষণ ও বাজির ধোঁয়া থেকে ফুসফুস সুরক্ষিত রাখতে বাইরে বের হলে এন-৯৫ মাস্ক ব্যবহার করা এবং খোলা জায়গায় বাজি পোড়ানোর সময় বাইরে ঘোরাঘুরি এড়িয়ে চলা অত্যন্ত জরুরি। পাশাপাশি, ঘরের দরজা-জানলা বন্ধ রাখা, বায়ুর গুণমান সূচক বা একিউআই দেখে প্রাতঃভ্রমণ বা খোলা আকাশের নিচের শরীরচর্চা নিয়ন্ত্রণ করা এবং অন্দরমহলের বাতাস পরিষ্কার রাখতে এয়ার পিউরিফায়ার ব্যবহার করা দরকার। উপসর্গ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *