নভেম্বর মাসে উৎসবের মেলা, ছুটির আনন্দ এবার দ্বিগুণ!

বার্তা ডেস্কঃ

নভেম্বর মাসে WBBSE মডেলের ছুটির তালিকা অনুযায়ী দীপাবলি, কালীপুজো, ভাইফোঁটা এবং ছট পুজো উপলক্ষে পড়ুয়াদের জন্য রয়েছে বিশেষ ছুটির ব্যবস্থা। আগামী ৮ থেকে ১০ নভেম্বর পর্যন্ত কালীপুজো ও দীপাবলির ছুটি এবং ১১ ও ১২ নভেম্বর ভাইফোঁটা উপলক্ষে স্কুলগুলিতে টানা ছুটির আনন্দ উপভোগ করতে পারবে পড়ুয়ারা।

এছাড়াও ১৫ ও ১৬ নভেম্বর ছট পুজো এবং ২৪ নভেম্বর গুরু নানক জয়ন্তী ও পার্শ্বনাথের রথযাত্রা উপলক্ষে ছুটির উল্লেখ রয়েছে। তবে সিবিএসই, আইসিএসই এবং বেসরকারি স্কুলগুলির ছুটির সময়সূচি আলাদা হতে পারে বলে সংশ্লিষ্ট স্কুলের বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *