সুপ্রিম কোর্টের বড় ধাক্কা, ট্রাম্পের পরিকল্পনা নস্যাৎ করে ২০ হাজার ভোটারের ভোট গণনায় সবুজ সঙ্কেত!
বার্তা ডেস্কঃ
আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে অনাগরিকদের নাম বাদ দিয়ে প্রায় ২০ হাজার ভোটারের ভোট গণনা স্থগিত রাখার জন্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ করে দিল আমেরিকার সুপ্রিম কোর্ট। প্রশাসনের তৈরি করা তালিকার নির্ভরযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলার পাশাপাশি, জেলা ও আপিল আদালতের রায়কেই বহাল রেখেছে শীর্ষ আদালত। এর ফলে নির্বাচনের প্রাক্কালে বৈধ ভোটারদের একাংশের ভোটাধিকার খর্ব করার যে প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছিল, তা আপাতত আটকে গেল।
ভারতের ভোটার যাচাইয়ের পদ্ধতি বা ‘SIR’-এর আদলে আমেরিকাতেও একই ব্যবস্থা চালুর পক্ষে সওয়াল করেছিলেন ট্রাম্প। তবে ক্যালিফোর্নিয়ার নির্বাচনী আধিকারিকরা তালিকা যাচাই করে দেখেন যে, তথ্যের ত্রুটির কারণে বহু বৈধ নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়ার আশঙ্কা রয়েছে। এর আগে নেভাডাতেও অনুরূপ তথ্যের ভুল প্রমাণিত হওয়ায় প্রশাসনের দাবি খারিজ হয়েছিল। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে প্রশাসনের সেই বিতর্কিত পরিকল্পনা ব্যর্থ হলেও, উপযুক্ত প্রমাণের ভিত্তিতে বেআইনি ভোটদানের বিরুদ্ধে পৃথক আইনি পদক্ষেপের রাস্তা খোলা রয়েছে।