মদ্যপ শিক্ষকদের বেপরোয়া বাইকের দৌরাত্ম্য! অ্যাপ ক্যাবে ধাক্কার পর ট্রাফিক সার্জেন্টকে হেলমেটের বাড়ি, নিউটাউনে ধৃত ৩!

নিউটাউনের ন’পাড়া এলাকায় গভীর রাতে মদ্যপ অবস্থায় বাইক চালিয়ে একটি অ্যাপ ক্যাবে ধাক্কা মারার অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। ক্যাব চালকের সঙ্গে বচসার জেরে ঘটনাস্থলে উপস্থিত কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের উপর চড়াও হন তারা। অভিযুক্তরা ওই সার্জেন্টকে বেধড়ক মারধর করেন এবং হেলমেট দিয়ে মাথায় আঘাত করেন বলে অভিযোগ।

এই ঘটনায় ইকোপার্ক থানার পুলিশ তাৎক্ষণিকভাবে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতরা হলেন মনমোহন বেহেরা, নীতিশ কুমার সাউ এবং শুভজিৎ চক্রবর্তী। পেশায় বেসরকারি স্কুলের এই শিক্ষকরা নিউটাউনেই বসবাস করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হয়েছে এবং বৃহস্পতিবার তাদের বারাসাত আদালতে পেশ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *