সব জল্পনার অবসান, কবে প্রেক্ষাগৃহে আসছে রামায়ণ পার্ট ২!

সবেমাত্র মুক্তি পেয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত মহাকাব্যিক ছবি ‘রামায়ণ: পার্ট ১’। প্রথম পর্ব মুক্তির পরই দর্শকদের উন্মাদনা ও ইতিবাচক প্রতিক্রিয়ার জেরে এখন থেকেই দ্বিতীয় পর্ব এবং ছবিটির ট্রিলজি হওয়া নিয়ে শুরু হয়েছে চর্চা। ছবির প্রযোজক নমিত মালহোত্রা জানিয়েছেন, তাড়াহুড়ো না করে এই বিশাল মাপের কাজের জন্য আরও কিছুটা সময় প্রয়োজন, যার ফলে ২০২৭ সালের পরিবর্তে ২০২৮ সালের দীপাবলিতে মুক্তি পাবে ‘রামায়ণ: পার্ট ২’। ছবিটির শেষ পর্বকে আরও মহাকাব্যিকভাবে ফুচিয়ে তুলতে ট্রিলজি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম ভাষায় বিশ্বজুড়ে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ এবং হনুমানের চরিত্রে সানি দেওল অভিনয় করেছেন। প্রথম পর্বের অভাবনীয় সাফল্যের পর দ্বিতীয় পর্বের সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করতেই নির্মাতারা বাড়তি সময় নিচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *