খাবারে চুল পড়লে কি পুরো খাবার ফেলে দেওয়া উচিত? জানুন এর আসল সত্য!
রেস্তোরাঁ কিংবা বাড়িতে খাবারের থালায় চুল পড়লে মুহূর্তেই বমি ভাব ও বিরক্তি তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে, মানবদেহ ও চুল ‘কেরাটিন’ প্রোটিন দিয়ে গঠিত হওয়ায় একটিমাত্র চুল পেটে গেলে সরাসরি বড় বিষক্রিয়ার আশঙ্কা থাকে না। তবে চুল নিজে ক্ষতিকর না হলেও, তা অস্বাস্থ্যকর পরিবেশ ও রান্নাঘরে পরিচ্ছন্নতার অভাবের স্পষ্ট লক্ষণ। মাথার তালু বা ত্বকে থাকা ‘স্ট্যাফাইলোককাস অরিয়াস’ ব্যাকটেরিয়া চুল বা হাতের মাধ্যমে খাবারে মিশতে পারে।
এই ব্যাকটেরিয়া খাবারে বংশবিস্তার করে টক্সিন তৈরি করলে ফুড পয়জনিংয়ের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এর ফলে পেটে তীব্র যন্ত্রণা, বমি ভাব, মাথাব্যথা এমনকি ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই খাবারে চুল দেখলে তা ফেলে দেওয়াই বুদ্ধিমানের কাজ। রেস্তোরাঁয় এমন ঘটনা ঘটলে তা পরিবর্তন করে নেওয়ার বা অভিযোগ জানানোর পূর্ণ অধিকার গ্রাহকের রয়েছে। রান্নাঘরে শেফদের ক্যাপ বা হেয়ারনেট ব্যবহার এবং সঠিক তাপমাত্রায় খাবার সংরক্ষণ করলে এই ধরনের স্বাস্থ্যঝুঁকি এড়ানো সম্ভব।