রাজ্যে ভুয়ো চিকিৎসকদের চিহ্নিত করতে ‘কেওয়াইসি’-র আদলে চালু হচ্ছে ‘কেওয়াইডি’

রাজ্যে ভুয়ো চিকিৎসকদের চিহ্নিত করতে ‘নো ইউর কাস্টমার’ বা কেওয়াইসির আদলে এবার ‘কেওয়াইডি’ (নো ইউর ডক্টর) পদ্ধতি চালুর ঘোষণা করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। মৃত চিকিৎসকদের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ভুয়ো ডাক্তারি চালানোর অভিযোগ খতিয়ে দেখতে এবং রেজিস্ট্রেশন রিভ্যালিডেশন করতে রাজ্য স্বাস্থ্য দফতর ও রাজ্য মেডিক্যাল কাউন্সিলের মধ্যে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে রাজ্যের রেজিস্ট্রেশন রোলে ১ লক্ষ ১০ হাজার চিকিৎসক রয়েছে এবং এসআইআর-এর মতো করেই এই কেওয়াইডি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এটি মূলত দুটি ধাপে— ‘এমকেওয়াইডি’ (ম্যানুয়াল) এবং ‘ভিডিয়ো কেওয়াইডি’-র মাধ্যমে পরিচালিত হবে, যাতে বয়স্ক বা দূরবর্তী চিকিৎসকরা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন যাচাই করাতে পারেন। পুরনো সফটওয়্যার বদল বা ডেটা সুরক্ষিত রেখে প্রক্রিয়াটি দ্রুত চালুর জন্য স্বাস্থ্য ভবন তৎপরতা শুরু করেছে এবং এ বিষয়ে শীঘ্রই সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *