তুলসীর কথা শুনলে কি আজ এই দিন দেখতে হতো ট্রাম্পকে? জানুন কোন সতর্কবার্তা দিয়েছিলেন তিনি!

মার্কিন গোয়েন্দা প্রধান থাকাকালীন তুলসী গাবার্ড ডোনাল্ড ট্রাম্পকে ব্যক্তিগত নোটে সতর্ক করেছিলেন যে, ইরান ইউরেনিয়াম শোধন করলেও পরমাণু অস্ত্র তৈরির কোনো অকাট্য প্রমাণ নেই। ইজরায়েলি দাবি সত্ত্বেও তুলসী মার্কিন সেনেটের ইনটেলিজেন্স কমিটির শুনানিতে স্পষ্ট জানান, যৌথ হামলার পর ইরান কোনো ইউরেনিয়াম সমৃদ্ধ করেনি এবং তাদের কাছে ব্যবহারের মতো পরমাণু অস্ত্র থাকার প্রমাণ মেলেনি। অথচ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আশ্বাসে ভরসা রেখে ট্রাম্প প্রশাসন ইরানে হামলার পথ বেছে নেয়।

পরবর্তী সময়ে সেনেটের জেরার মুখে তুলসী স্বীকার করেন যে, ইরান পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছালেও অস্ত্র তৈরি বা তার মজুত নিয়ে সুনির্দিষ্ট তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না। বিভিন্ন সূত্র থেকে আসা তথ্যের ওপর ভিত্তি করেই প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পারমাণবিক হুমকির কথা উল্লেখ করেছিলেন। তবে তুলসীর সেই সময়কার গোপন সতর্কবার্তা এবং নোটের কথা মাথায় রাখলে ট্রাম্প প্রশাসনকে বর্তমান পরিস্থিতির মুখোমুখি হতে হতো না বলেই মনে করছে মার্কিন সংবাদমাধ্যম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *