রাজ্যে ক্ষমতার পালাবদল! স্বাস্থ্যক্ষেত্রে উপদেষ্টা পদে ফিরলেন বিশিষ্ট চিকিৎসক অরুণ সিং ও অরূপ মাজি
মমতা ব্যানার্জির জমানায় রাজ্য সরকারের সঙ্গে মতবিরোধের জেরে বাংলা ছেড়েছিলেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ অরুণ সিং। পরবর্তীতে বাংলায় ক্ষমতার পালাবদলের পর স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের উদ্যোগে তিনি ফের রাজ্যে ফেরেন এবং স্বাস্থ্যভবনের সঙ্গে আলোচনার পরই তাঁকে স্বাস্থ্যক্ষেত্রে উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি, আরজি কর মেডিক্যালের স্ত্রীরোগ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান চিকিৎসক অরূপ মাজিকেও রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে।
অরুণ সিং অতীতে এসএসকেএম থেকে সাগর দত্ত মেডিক্যালে বদলি ও অন্যান্য প্রশাসনিক মতবিরোধের কারণে রাজ্য ছাড়তে বাধ্য হয়েছিলেন। এমনকি জোতিপুর এইমস থেকে ফিরেও কিছু বিষয়ে মতানৈক্য তৈরি হওয়ায় তিনি ছত্তিশগড়ে চলে গিয়েছিলেন। বর্তমান রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে স্বাস্থ্যমন্ত্রীর বিশেষ আহ্বানে সাড়া দিয়ে তিনি গত ২৯ সেপ্টেম্বর স্বাস্থ্যভবনে বৈঠকে যোগ দেন এবং তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাতে রাজ্য এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়।