স্ত্রীর ওপর ক্ষোভে শ্বশুরবাড়ির শিশুসহ ৭ সদস্যকে নৃশংসভাবে হত্যা, বেঙ্গালুরুতে চাঞ্চল্য

বেঙ্গালুরুতে পারিবারিক বিবাদের জেরে স্ত্রীসহ শ্বশুরবাড়ির সাত সদস্যকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছে ইন্দুশেখর নামের এক ক্যাব চালকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বপরিকল্পিতভাবে প্রথমে স্ত্রীকে খুন করার পর পার্টির অজুহাতে দুই শ্যালককে ডেকে এনে হত্যা করে অভিযুক্ত। পরবর্তীতে শাশুড়ি, দুই শ্যালিকা এবং সাত বছরের এক শিশুকেও একইভাবে হত্যা করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, ভারী পেষাই পাথর দিয়ে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে।

নৃশংস এই অপরাধের পর অভিযুক্ত নিজের গাড়িতে করে দেহাংশ বিভিন্ন স্থানে ফেলে দিয়ে রাসায়নিক দিয়ে রক্তের দাগ মোছার চেষ্টা করে। শ্রীরামপুরা থানায় নিখোঁজের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এবং অভিযুক্তের অসঙ্গতিপূর্ণ বক্তব্যে সন্দেহ হওয়ায় সত্য সামনে আসে। পুলিশ নন্দী পাহাড়ের পাদদেশ থেকে শিশুটির দেহ উদ্ধার করেছে এবং বাকি দেহগুলির সন্ধানে তল্লাশি জোরদার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *