ন্যানোর ক্ষতে অশোক লে-ল্যান্ডে প্রলেপ, জমিনীতি নিয়ে নতুন শিল্পনীতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা!

রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধি ও বিনিয়োগ টানতে একগুচ্ছ আর্থিক সুবিধা ঘোষণা করে নতুন শিল্পনীতি প্রকাশ করল শুভেন্দু অধিকারীর সরকার। নিউটাউনে এই নীতি প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, কৃষকের ওপর গুলি না চালিয়ে কিংবা শিল্পপতিদের ওপর জমি খোঁজার দায় না চাপিয়ে, অধিগ্রহণ ও পরিকাঠামোয় পুরোপুরি পাশে থাকবে রাজ্য। একই সঙ্গে সিঙ্গুরে শিল্পায়নের স্পষ্ট ইঙ্গিত দিয়ে তিনি জানান, ন্যানো-বিতর্কের অবসান ঘটিয়ে ভারী গাড়ি প্রস্তুতকারী সংস্থা ‘অশোক লে-ল্যান্ড’-এর সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে। কোটি কোটি টাকা খরচ করে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের নামে লোকদেখানো চমক না দিয়ে রাজ্য এবার বাস্তবে কাজ করতে চায় বলে স্পষ্ট জানান মুখ্যমন্ত্রী।

নতুন নীতিতে ক্ষুদ্র, মাঝারি ও মেগা শিল্পে কর্মী নিয়োগের ওপর ১০ বছর পর্যন্ত প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) ফেরতসহ নানা ভর্তুকির সুযোগ রাখা হয়েছে। বিশেষ করে নারী ও রূপান্তরকামী কর্মীদের ক্ষেত্রে নিয়োগকর্তাকে বাড়তি সুবিধা দেবে সরকার। এ ছাড়াও শিল্পে জোয়ার আনতে বিদ্যুতের মাশুল ও জমির স্ট্যাম্প ডিউটির খরচ পাঁচ বছর পর্যন্ত ফেরত দেওয়া এবং ২০৩০ পর্যন্ত পুনর্নবীকরণযোগ্য বিদ্যুতের সারচার্জ মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স, গ্রিন হাইড্রোজেন ও প্রতিরক্ষা সরঞ্জামসহ একাধিক কৌশলগত ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে রাজ্যকে দ্রুত শিল্পমুখী করাই এই নতুন নীতির মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *