ফর্ম-৬ বিতর্কে বড় সিদ্ধান্ত, বদলে গেল এসআইআরের নিয়ম!
বার্তা ডেস্কঃ
জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) সংক্রান্ত ফর্ম-৬ নিয়ে চলমান বিতর্কের মাঝে বড় পরিবর্তন এনেছে। অনলাইনে ফর্ম-৬ থেকে এসআইআর ডিক্লেরেশন সম্পূর্ণ আলাদা বা ডি-লিঙ্ক করা হয়েছে। এখন থেকে এসআইআর প্রক্রিয়া চলা রাজ্যগুলি সহ সমস্ত রাজ্যেই ভোটার তালিকায় নাম তুলতে আবেদনকারীদের আলাদাভাবে এই ডিক্লেরেশন ফাইল করতে হবে। দুই নির্বাচন কমিশনারের সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মতবিরোধের জেরে ফর্ম-৬-এর এই অংশ যুক্ত রাখা নিয়ে আপত্তি ওঠার পরেই কমিশন এই পদক্ষেপ করল।
এর পাশাপাশি, কমিশনের অভ্যন্তরীণ কার্যপদ্ধতি ও নিয়মেও বেশ কিছু বদল আনা হয়েছে। এখন থেকে বৈঠকের আলোচ্য সূচি বা এজেন্ডা আগে থেকেই জানানো হবে এবং পরবর্তীতে সভার আলোচনা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এছাড়া, কমিশনের কর্মরত আধিকারিকদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও নতুন নিয়মে পূর্বানুমতি বাধ্যতামূলক করা হয়েছে।